২ মাসে ১০ লাখ ফাইভজি ফোন বিক্রি করেছে ভিভো

১০ জুন, ২০২০ ১৬:০৪  
করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বে যখন স্মার্টফোন বিক্রির উপর প্রভাব পড়েছে, সেখানে কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরেছে চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো। কোম্পানিটি সম্প্রতি তাদের ফোনের চাহিদার কথা বলতে গিয়ে জানিয়েছে, গত ২ মাসে ১০ লক্ষ ভিভো এস৬ ফাইভজি ফোন বিক্রি করেছে তারা। প্রসঙ্গত, গত এপ্রিলে ভিভো এই ৫জি ফোনটিকে চীনে উন্মোচন করেছিল। এই ফোনে কোম্পানি এক্সিনস ৯৮০ প্রসেসর ব্যবহার করেছে। কোম্পানির দাবি অনুযায়ী, এই প্রসেসর গেমিং প্রেমীদের প্রথম পছন্দ হবে। এছাড়াও এই ফোন পাবেন ৩ডিকার্ভড গ্লাস। ভিভো এস ৬ ৫জি ফোনটি আপাতত চীনে উন্মোচন হয়েছে। এই ফোনে পাবেন ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প। যাদের দাম যথাক্রমে ২৬২৮ ইউয়ান এবং ২৯৯৮ ইউয়ান। ফোনটি বেগুনি ও নীল রঙে পাওয়া যাবে।